spot_img

২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

অনলাইন ডেস্ক

সর্বশেষ

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটকের

পরিবারের সাথে কক্সবাজার বেড়াতে এসে সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার শহরের সুগন্ধা পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সীমা আক্তার (১৭), কুমিল্লার দেবীদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সৈকতে বেড়ানোর পর ইজিবাইকযোগে (অটোরিকশা) হোটেলের দিকে যাচ্ছিল সীমা ও পরিবারের অন্য সদস্যরা। পথিমধ্যে চাকার সাথে আটকে যাওয়া ওড়না গলায় পেঁচিয়ে পড়লে সীমাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহত পর্যটকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss