spot_img

১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কোতোয়ালীতে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মোহাম্মদ হোসেন (৪৫) ও মো. দুলাল মিয়া প্রকাশ শাকিল (২৪)।

শনিবার (২৩ মার্চ) রাতে নগরীর স্টেশনরোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কো‌তোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবা‌য়েদুল হক ব‌লেন, স্টেশনরোড এলাকায় অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে কোতোয়ালী থানাসহ নগরীর বিভিন্ন থানায় ৭টি এবং মো. দুলাল মিয়ার বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss