spot_img

২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বিটিসিএলের ডটবিডি ডোমেইনে কারিগরি ত্রুটি

বিটিসিএলের ডটবিডি (.bd) ডোমেইনে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় বিভিন্ন সরকারি ও বেসরকারি ওয়েবসাইটের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। শিগগিরই সার্ভিস চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থার জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ জানান, সকাল ৮টা ৪০ মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে বন্ধ আছে। তবে ডটবাংলা (.বাংলা) ডোমেইন সার্ভিস যথারীতি চালু আছে। ত্রুটি নিরসনের জন্য কারিগরি টিম কাজ করছে। আশা করা যায় সার্ভিসটি খুব দ্রুতই চালু করা সম্ভব হবে।

তিনি জানান, ডটবিডি (.bd) ডোমেইন সার্ভিস বন্ধের ফলে গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss