spot_img

৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রাজধানীতে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

রাজধানীর তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার (১৭ এপ্রিল) সকালে ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে।

এ ঘটনায় এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে কমলাপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল এক লাইনে চলছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস।

তিনি বলেন, তেজগাঁওয়ে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার খবর পেয়েছি। সেখানে ডাবল লাইন থাকায় একটি লাইন বন্ধ রয়েছে। আরেকটি দিয়ে ট্রেন চলাচল করছে। লাইনচ্যুত ট্রেনটি লাইনে আনা ও চলাচল স্বাভাবিক করতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss