spot_img

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

স্বর্ণের দাম কমলো আরও দুই হাজার ১৩৯ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় দুই হাজার ১৩৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা।

বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, আজ বিকেল ৪টা ৫০ মিনিট থেকেই সোনার নতুন দাম কার্যকর হবে।

একদিন আগে ২৩ এপ্রিল ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ১৩৬ টাকা কমিয়ে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss