ছিনতাইকারী গ্রেফতারের চেষ্টাকালে বাসের ধাক্কায় গুরুতর আহত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল আল আমিন সরদার চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।
আজ ভোর ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গত ৪ অক্টোবর ভোর ৬:৩০টায় ইস্পাহানি চেকপোস্টে ছিনতাইকারী গ্রেফতারের চেষ্টাকালে একটি বাস তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ২০২২ সালে পুলিশে যোগ দেওয়া এই সদস্যের নিজ জেলা মাদারীপুর। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিএমপি কমিশনার জনাব হাসান মো: শওকত আলী।
চস/স


