spot_img

১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কালুরঘাটে ব্রীজে টেম্পুর ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু, আটক চালক

কালুরঘাটে ব্রীজে নিয়ন্ত্রণহীন টেম্পুর ধাক্কায় ফাতেমা তুজ জোহরা (১৮) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফার বাড়ির মো.হাসানের মেয়ে ফাতেমা নগরের হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে কালুরঘাট ফেরি সংলগ্ন বেইলি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন জানান, গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, টেম্পু চালককে আটক করা হয়েছে এবং টেম্পুটি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি থেকে পাড়ে ওঠার সময় বেইলি ব্রিজে একটি সিএনজিচালিত টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত পেছনের দিকে নেমে আসে। এসময় ফেরিতে ওঠার জন্য ওই কলেজ শিক্ষার্থী বেইলি ব্রিজ পার হচ্ছিল। টেম্পুটি বেইলি ব্রিজের রেলিংয়ের সাথে ওই শিক্ষার্থীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss