spot_img

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রাউজানে খালে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে মায়ের সাথে জমিতে গিয়ে খালে পড়ে মাইমুনা আকতার প্রকাশ লাইকা (২) নামে এক শিশুকন্যা মারা গেছে। লাইকা উপজেলার ১০ নম্বর পূর্বগুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মীরধারপাড়া এলাকার মোহাম্মদ আলী ড্রাইভারের কনিষ্ঠ মেয়ে।

বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতিবেশি আবদুল হামিদ বলেন, আজ সকাল সাড়ে ১১টার দিকে লাইকার মা ডাল তুলতে গিয়েছিলেন বাড়ির পাশের জমিতে। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ছোট্ট মেয়ে লাইকাকে। ডাল তোলার এক পর্যায়ে মায়ের অজান্তে খেলতে খেলতে কাঁঠালভাঙা খালে পড়ে যায় লাইকা আকতার। পরে মা শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে প্রতিবেশিরাসহ খুঁজতে খুঁজতে ১৫ মিনিট পর প্রায় একশ গজ দূরে খালে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটিকে নোয়াপাড়া পথেরহাটের পাইওনিয়র হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss