spot_img

১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে হেলে পড়েছে ৫ তলা ভবন

চট্টগ্রামে চান্দগাঁও এলাকায় ‘নবরত্ন’ নামের একটি ৫ তলা বহতল ভবন প্রায় দেড় ফুট হেলে পড়েছে।

চান্দগাঁও বাহিরসিগন্যাল বড়ুয়া পাড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন নবরত্ন ভবনটি প্রায় দেড় ফুট হেলে পড়েছে এমন তথ্য পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এক বাসিন্দা। পাশে অবস্থিত কাতার প্রবাসী সুমনের বিল্ডিংয়ের উপর হেলে পড়ায় নবরত্ন ভবনের কারনে আতংকে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে ভাড়াটিয়ারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বাড়ির এক বাসিন্দা বলেন, আমরা বিষয়টি নিয়ে চিন্তিত। তবে ভয় পাচ্ছি।

এ বিষয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: বাহার জানান, এই বিষয়ে এলাকাবাসীর তরফ থেকে কোন অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে আমরা পরিদর্শনে যাবো । এ বিষয়ে বাড়ির মালিককে একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss