spot_img

১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রাজধানীর নয়াপল্টনে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

রাজধানীর নয়াপল্টন এলাকায় বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদির সন্ধান পাওয়া গেছে দাবি করে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। সোমবার (১০ জুন) সকাল থেকে ওই বাড়িটি ঘিরে রেখেছে র‍্যাব-৩ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর।

তিনি জানান, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। তারা নয়াপল্টনের একটি বাড়িতে ( বাড়ি নং-৬৩) এ ব্যবসা করে আসছিল বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা উপার্জন করতেন তারা। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে অভিযান পরিচালিত হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss