spot_img

১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

এসি বিস্ফোরণে মহেশখালীর একই পরিবারের ৪ জনের মৃত্যু

মহেশখালীর মাতারবাড়ী থেকে উন্নাত চিকিৎসা নিতে গিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় এসি বিস্ফোরণে সর্বশেষ চিকিৎসাধীন থাকা রুক্সি আক্তারও মারা গেছেন আজ ১৬ জুন ( রবিবার)।

এ ঘটনায় একে একে দগ্ধ ৪ জনকে নিথর দেহ নিয়ে ফিরতে হচ্ছে নিজ জন্ম ভূমি মহেশখালীতে। এমন হ্নদয় বিদারক ঘটনার খবর উপজেলার মাতারবাড়ীতে পৌছলে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
তারা ৪ জনই একই পরিবারের। এর আগে রুক্সির বাবা আব্দুল মান্নান (৬০) এর মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ জুন) বেলা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে গত বুধবার (১২ জুন) চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে রুক্সি আক্তারের কন্যা সন্তান শিশু আয়ান (৩) মারা যায়। পরদিন বিকালে মারা যায় তার ছোট বোন ফুতু আক্তার (১৮)।

মৃত রুক্সি আক্তারের গ্রামের বাড়ি মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে। তার স্বামী দুবাই প্রবাসী।

চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, বিষয়টি ভাটারা থানাকে অবগত করা হয়েছে।
রুক্সি আক্তারের দেবর আহমেদ মোস্তফা জানান, তার ভাবি রুক্সির ব্রেইন টিউমার হয়েছিল। এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। ১ জুন সপরিবারে গ্রাম থেকে ঢাকায় আসেন। হাসপাতালসংলগ্ন ভবনের নিচতলায় একটি বাসায় ভাড়ায় উঠেন। সেখান থেকে নিয়মিত এভারকেয়ার হাসপাতালে যাতায়াত করতেন। গত ১০ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রথমে তাদের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওইদিন রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss