spot_img

৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চলতি বছর হজ পালন করতে গিয়ে ৩০ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৩০ জন বংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ১৭ জন এবং বাকি ১৩ জনের মৃত্যু হয়েছে‌ আনুষ্ঠানিকতা শুরুর পর। তবে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত বুলেটিনে ২৭ জন হজযাত্রীর মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে হজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বলছে, সৌদিতে এখন পর্যন্ত ৩০ জন মারা গেছেন। এর মধ্যে ২৭ জনের তথ্য সৌদি সরকার অফিসিয়ালি ঘোষণা করেছে। বাকি তিনজন এখনও নিখোঁজ রয়েছেন।

এই তিনজনের খোঁজ মিলছে না বলে তাদের সঙ্গে থাকা মুয়াল্লিম এবং পারিবারিক সূত্র জানিয়েছে বলে নিশ্চিত করেছেন হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম। তিনি বলেন, তিনজন নিখোঁজ রয়েছেন। তারা মারা গেছেন এটা জেনেছি, কিন্তু এখনও সৌদি সরকার ঘোষণা করেনি।

এদিকে, হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে জানানো হয়েছে, মারা যাওয়া (অফিসিয়ালি ঘোষিত ২৭ জন) হজযাত্রীদের মধ্যে ২২ জন পুরুষ ও পাঁচজন নারী। তাদের মধ্যে মক্কায় ২০ জন, মদিনায় চারজন, মিনায় দু’জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

অন্যদিকে, হজের আনুষ্ঠানিকতা শুরুর পর যে ১৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ঢাকার বংশালের মনির হোসেন (৫৯), কিশোরগঞ্জের ফাতেমা ইয়াসমিন (৫৩), পিরোজপুরের নার্গিস (৬০), ঢাকা নিউমার্কেটের আমিনুল ইসলাম (৬৫), নোয়াখালীর মোয়াজ্জেম হোসেন (৬৮), রংপুরের সিদ্দিকুর রহমান (৪৮), ঢাকার ক্যান্টনমেন্ট থানার মানিক তোফাজ্জল হক (৭০), ঢাকা মোহাম্মদপুরের রওশন আরা বেগম (৭২), বগুড়ার সোনাতলা উপজেলার রেজাউল করিম মন্ডল (৬১), টাঙ্গাইল সদরের আলমগীর হোসেন খান (৭৩)।

হজ ডেস্কের তথ্যমতে, হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে গত ১২ জুন বুধবার সৌদিতে দু’জন মারা যান। তারা হলেন- মো. শাহ আলম (৭৭) ও সুফিয়া খাতুন (৬২)। তাদের বাড়ি কুমিল্লা ও কিশোরগঞ্জ। আর এ বছর হজ পালন করতে গিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে মারা যান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী।

মারা যাওয়া অন্য হজযাত্রীরা হলেন- ভোলার মো. মোস্তফা (৯০), কুড়িগ্রামের লুৎফর রহমান (৬৫), ঢাকার নবাবগঞ্জের মুরতাজুর রহমান (৬৩), চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদ ইদ্রিস (৬৪), ঢাকার মোহাম্মদ শাহজাহান (৪৮), কুমিল্লার আলী ইমাম ভুঁইয়া (৬৫), কক্সবাজারের মহেশখালী উপজেলার মো. জামাল উদ্দিন (৬৯), রামু উপজেলার মোহাম্মদ নুরুল আলম (৬১), চকরিয়া উপজেলার মাকসুদ আহমদ (৬১), ফরিদপুরের মমতাজ বেগম (৬৩), ঢাকার রামপুরার আরিফুল ইসলাম (৫৭), গাইবান্ধার গোবিন্দপুর উপজেলার মো. সোলাইমান (৭৩), রংপুরের মিঠাপুকুর উপজেলার শাহজাদ আলী (৫৫) এবং তারাগঞ্জের গোলাম কুদ্দুস (৫৪)।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss