spot_img

৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি

হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৯ হাজি। শুক্রবার (২১ জুন) ভোর ৫টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩২ ফ্লাইটটি অবতরণ করে।

এই ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পোস্ট ফ্লাইট অপারেশনস-এর শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।

আগত হাজিদের বিমানের বোডিং গেটে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। প্রত্যেককে বিমানের বুথ থেকে জমজমের পানি বিতরণ করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদুল ইসলাম ভূঐা।

এ সময় উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমানের পরিচালক (গ্রাহকসেবা) হায়াত-উদ-দৌলা খাঁন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বছর প্রি-হজ-এ বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০৭টি ফ্লাইটে ৪০৯৬৭ জন হজযাত্রী পরিবহন করেন। পোস্ট হজ-এ বিমান ১২৫টি ফ্লাইটের মাধ্যমে হাজিদের বাংলাদেশে পরিবহন করবে। মদিনা থেকে ৩৪টি ফ্লাইট পরিচালিত হবে, এর মধ্যে মদিনা-চট্টগ্রাম ৯টি ফ্লাইট, মদিনা-সিলেট ৫টি ফ্লাইট পরিচালিত হবে। জেদ্দা থেকে মোট ৯১টি ফ্লাইট পরিচালিত হবে, এর মধ্যে জেদ্দা-চট্টগ্রাম-ঢাকা ১২টি ফ্লাইট, জেদ্দা-সিলেট-ঢাকা ৫টি ফ্লাইট পরিচালিত হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss