spot_img

৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আলোচিত সাদিক এগ্রো উচ্ছেদ করবে ডিএনসিসি

সম্প্রতি আলোচনায় থাকা ছাগলকাণ্ডের জেরে আজ (২৭ জুন) রাজধানীর মোহাম্মদপুরে ‘সাদিক এগ্রো ফার্ম’ উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। তারা বলছে, সাদিক এগ্রো লিমিটেড অবৈধভাবে খাল ও সড়কের জায়গা দখল করে আছে।

আজ বৃহস্পতিবার সকালে এই উচ্ছেদ অভিযান চালাতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দেয়া হয়েছে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় তারা রাজধানীর মোহাম্মদপুরের বেঁড়িবাধসংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের ভূমিতে সাদিক এগ্রো লিমিটেডের অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করবে।

ডিএমপিকে দেয়া চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটির অধীন অঞ্চল-৫-এর অন্তর্ভুক্ত মোহাম্মদপুরের বেড়িবাঁধসংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের জায়গায় সাদিক এগ্রো লিমিটেডের অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করা হবে। বৃহস্পতিবার সকালে উচ্ছেদ অভিযান চালানো হবে। এ সময় তিন প্লাটুন পুরুষ পুলিশ ফোর্স ও এক প্লাটুন নারী পুলিশ ফোর্স প্রয়োজন হবে।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটির অঞ্চল-৫-এর একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, সাদিক এগ্রো রামচন্দ্রপুর খালের জায়গা ভরাট করে খামার করেছে।

রাস্তার জায়গায় বেড়া দিয়ে গরুর অবৈধ হাট বসিয়েছিল। এর আগেও তাদের নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু খামার কর্তৃপক্ষ এসব কোনো বিষয়ে তোয়াক্কা করেনি। তাই এবার উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss