spot_img

১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় কয়েক দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। এসব পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়্ন্ত্রণ কমিটি।

বৃহস্পতিবার (১ আগষ্ট) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রুটিন প্রকাশ করা হয়। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের নতুন সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি।

আগামী ১১ আগস্ট থেকে এ পরীক্ষাগুলো শুরু হবে। ওই দিন ভূগোল (তত্তীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। একই দিনে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র ও পালির দ্বিতীয় পত্রের পরীক্ষা।

এর আগে আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনায় বলা হয়, ৪ আগস্ট থেকে অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষাগুলো স্থগিত করা হলো। ১১ আগস্ট থেকে স্থগিত করা পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss