spot_img

১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আমানুল্লাহ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ‍উপসচিব স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগ পেয়ে তিনি ফেসবুকে লিখেছেন, ‘ভাইবোন/বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীরা দোয়া চাই। শহীদের রক্তের ঋণ যেন কিছুটা শোধ করতে পারি। আমার ব্যক্তিগত কোনও চাওয়া-পাওয়া নাই।’

অধ্যাপক ড. আমানুল্লাহ বিশ্ববিদ্যালয়টির সদ্য পদত্যাগকারী উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমানের স্থলাভিষিক্ত হবেন। প্রজ্ঞাপনে তাকে নিয়োগের শর্তে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss