spot_img

২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পোশাক শিল্পে অস্থিতিশীলতার অভিযোগে গ্রেফতার ৫

সাভারের আশুলিয়ায় পোশাক শিল্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শনিবার (২১সেপ্টেম্বর) দুপুরে আসামীদের আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যৌথবাহিনীর সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো- ধামরাইয়ের লাবু খানের ছেলে হাবিব খান (৩১), আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মৃত-দুর্জন মোল্লার ছেলে আলকাছ মোল্লা (৩৬), একই এলাকার মৃত-মহিবুর রহমান ওরফে মহিউদ্দিনের ছেলে আজাহারুল ইসলাম (৪২), টঙ্গাবাড়ী এলাকার জাহিদুল ইসলামের ছেলে মজিদুল ইসলাম (২৮), এবং পবনারটেক এলাকার মৃত-সোনা মিয়া তালুকদারের ছেলে রাসেল তালুকদার (৩৫)।

আশুলিয়া থানা পুলিশ জানায়, গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার লক্ষ্যে একটি চক্র বিভিন্ন ভাবে শ্রমিকদের উস্কানি প্রদান করে। তারা আন্দোলনরত শ্রমিকদের দিয়ে বিভিন্ন গার্মেন্টস ভাংচুর করে ও রাস্তা অবরোধ করে গাড়ী ভাঙচুরসহ বিভিন্ন স্থাপনার ক্ষতি সাধন করে। এসব উস্কানিদাতা এবং নেতৃত্ব প্রদানকারীদের আইনের আওতায় আনার জন্য আশুলিয়া থানা পুলিশসহ যৌথ বাহিনীর চলমান অভিযানে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত বলেও জানায় পুলিশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss