spot_img

২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: ১৪ এপ্রিল পর্যন্ত গার্মেন্ট কারখানা বন্ধ

করোনাভাইরাসের কারণে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমএইএ’র সদস্যভুক্ত কারখানাগুলো বন্ধ রাখতে মালিকদের অনুরোধ জানানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সব কারখানা মালিকদের কাছে এ ব্যাপারে একটি চিঠি পাঠানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত গার্মেন্ট কারখানা বন্ধ রাখতে বিজিএমইএ‘র অনুরোধ অব্যাহত রয়েছে। একইসঙ্গে বিজিএমইএ‘র সব সদস্য প্রতিষ্ঠানকে যত দ্রুত সম্ভব শ্রমিকদের মার্চ মাসের মজুরিও দেওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে বিজিএমইএ সদস্যদের সহায়তার জন্য সংগঠনটির দফতরে একটি সেল খোলা হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss