spot_img

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে আওয়ামী লীগের আরও ২১ জন গ্রেপ্তার

চট্টগ্রামের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।  

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নূর মোহাম্মদ (৪১), আবদুল আলী ওরফে বাদশা (১৯), মো. রাসেল, মোশারফ হোসেন (৩৫), রানা কান্তি দেব (২৫), সাগর মিয়া (২৩), মাসুমের রহমান (৩২), মো. আ. মাবুদ ওরফে লেদু (২৬), শাওন আহমেদ (২৮), সুমন দাশ (৩৯), মো. সোলাইমান (৩৫), মো. ফারুক (৩৩), মো. আসলাম (৪৫), আবুল কালাম রাজন, মো. জুয়েল (২৯), ইশা আক্তার (৩০), মিজানুর রহমান (৩১), মো. আলমগীর (৪৫), মো. ইব্রাহিম (৫০), জাহিদুল ইসলাম ওরফে ইমন (২১) ও আহম্মদ নুর (৪৯)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss