spot_img

৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ফটিকছড়িতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে মুহাম্মদ খোরশেদুল আলম (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের আম গাছে ঝুলন্ত এ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে আম গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলায় কালো দাগ ছাড়া শরীরের আর কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা এবং রাতের কোন এক সময়ে তিনি এ কাজটি করেছে। এ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss