spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামের যুবলীগ নেতা সাজ্জাদ রাজধানীতে গ্রেপ্তার

চট্টগ্রাম নগর যুবলীগ নেতা মোহাম্মদ সাজ্জাদকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সহযোগিতায় গত রাতে (১২ মে) তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।

রাতেই তাকে চট্টগ্রাম নিয়ে আসার কথা। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা রয়েছে।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান গত রাত ১১টার দিকে বলেন, ঘণ্টাখানেক আগে ডিএমপি–ডিবি’র সহযোগিতায় মোহাম্মদ সাজ্জাদকে আমরা গ্রেপ্তার করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি সে। তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ধৃত সাজ্জাদ নগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss