spot_img

২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে পুকুর থেকে অজ্ঞাতানামা নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কৃষি ফার্ম রোডের দক্ষিণ পাশে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডস্থ পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয় লোকজন ওই পুকুরটিতে এক মহিলার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করে। পরে পুলিশ লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি সম্পন্ন করে লাশটি থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) নাজমুল হাসান জানান, উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss