spot_img

২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে শিশুধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ভূজপুর থানায় দায়ের করা শিশুধর্ষণ মামলার প্রধান আসামি আবুল কাশেমকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আবুল কাশেম ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার পূর্ব মুসলিমপুর এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম মোজাফফর হোসেন বলেন, শিশু ধর্ষণের অভিযোগে গত ২১ জুলাই ভূজপুর থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলায় আবুল কাশেম প্রধান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভূজপুর থানায় হস্তান্তর করা হয়।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss