spot_img

১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

‎‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের ১৫ ঘন্টা পর বাড়ির পাশ থেকে কিশোর মোহাম্মদ শাহেদ ইসলামের (১৭) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব সাহাব্দী নগর মহতপাড়ার হাজারী বিলের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহেদের শিক্ষক এমনামুল হক জানান, গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় সে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ‎আজ মঙ্গলবার সকাল ৯টায় বাড়ির পাশের হাজারী বিলের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, গতকাল পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত পারিবারিকভাবে কোন মামলা হয় নি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss