spot_img

২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

১৯৬ আসনে বৈধতা পেয়েছে জাপার প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির (জাপা) ১৯৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানিয়েছে জাপা চেয়ারম্যান জিএম কাদের।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

জিএম কাদের বলেন, ১৯৬ জন বৈধ প্রার্থী পেয়েছে জাতীয় পার্টি। এদের মধ্যে ৬ জন নারী প্রার্থী আছেন। পরবর্তীতে আরও ২-৩ জন বৈধ তালিকার অন্তর্ভুক্ত হতে পারেন।

নির্বাচনের লেভেলে প্লেয়িং ফিল্ড নিয়ে বলেন, আমাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন পন্থায় আমাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছিনা।

নির্বাচনের তালিকায় অন্তর্ভুক্ত অনেকে জেলে বসে নির্বাচনে অংশ নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, মামলার নামে অন্তর্বর্তী সরকার জনসাধারণকে হেনস্তা করছে, সাধারণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, যারা মামলা দিচ্ছে সেখানে বিরাট বাণিজ্য হচ্ছে। গরিবরা বাণিজ্য করছে, পুলিশ বাণিজ্য করছে। যাকে ইচ্ছে তাকে মামলা দিচ্ছে। অনেককে রাজনৈতিক কারণে বা ব্যবসায়ীক কারণে মামলা দেয়া হচ্ছে, কেউ আবার ব্যক্তি আক্রশে মামলা দিচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss