spot_img

৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ফের পেছালো বইমেলা, স্টল ভাড়া মওকুফ

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে এবারের অমর একুশে বইমেলা শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রকাশকদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, মেলা ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাসের বাস্তব পরিস্থিতির কথা বিবেচনা করে মেলার প্রথাগত তারিখে এই পরিবর্তন আনা হয়েছে।

বৈঠকে উপস্থিত অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম জানান, প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমি কর্তৃপক্ষ বেশ কিছু বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো—এবারের মেলায় প্রকাশকদের কোনো স্টল ভাড়া দিতে হবে না। তবে জায়গার সীমাবদ্ধতা বা অন্যান্য ব্যবস্থার কারণে এবারের মেলায় কোনো প্যাভিলিয়ন থাকবে না। মূলত নির্বাচনের কারণে ফেব্রুয়ারির শুরুতে মেলা শুরু করা সম্ভব না হওয়ায় প্রথমে ২০ ফেব্রুয়ারি উদ্বোধনের কথা ছিল। কিন্তু রমজানে পাঠক সমাগম কমার আশঙ্কায় মেলার স্থায়িত্ব ২৫ দিনে সীমাবদ্ধ রাখার প্রাথমিক পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা আরও পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এর আগে তিন শতাধিক প্রকাশকের প্ল্যাটফর্ম ‘প্রকাশক ঐক্য’ ঈদের পর মেলার আয়োজন করার দাবি জানিয়েছিল। তবে সার্বিক দিক বিবেচনা করে ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই মেলা শুরুর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে মন্ত্রণালয় ও প্রকাশকরা। সাধারণত প্রতি বছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও বিশেষ পরিস্থিতির কারণে এবার আয়োজনে এই ভিন্নতা আনা হলো।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss