spot_img

৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলেও র‌্যাংকিংয়ের ভিত্তিতে পরবর্তী আসরের টিকিট পেয়েছে বাংলাদেশ। ২০২৮ সালে অনুষ্ঠেয় এ আসর যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেখানে সরাসরি অংশ নেবে টাইগাররা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এতে বলা হয়েছে, ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডে হতে যাওয়া আসরটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

দুই স্বাগতিক দেশসহ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশ নিতে যাওয়া ১২ দলের নামও জানিয়েছে আইসিসি।

আইসিসির নির্ধারিত বাছাই নীতিমালা অনুযায়ী, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলা ৮ দল, স্বাগতিক ২ দল এবং র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও ২ দল সরাসরি জায়গা পাবে ২০২৮ আসরে।

সেই অনুযায়ী, এবারের বিশ্বকাপে সুপার এইটে ওঠা ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান পেয়ে গেছে আগামী বিশ্বকাপেরও টিকিট। আর সুপার এইটের আগে বাদ পড়লেও, স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া।

এছাড়া নিউজিল্যান্ড দল সুপার এইটে ওঠায়, র‍্যাঙ্কিং থেকে সুযোগ পাবে ৩টি দল। আর সে তালিকায় এখন আছে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড।যেহেতু ৯ মার্চের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড দলের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাই তাদের র‍্যাঙ্কিং কমার সম্ভাবনা নেই। যে কারণে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের ২০২৮ আসরে খেলা এখনই নিশ্চিত।

উল্লেখ্য, এ বছর ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোয় আইসিসির সিদ্ধান্তে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ে বাংলাদেশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss