spot_img

২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ডেস্ক

সর্বশেষ

হরমুজ প্রণালিতে কার্গো জাহাজে হামলা

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছ। ব্রিটিশ সামরিক বাহিনী জানিয়েছে, অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে একটি কার্গো জাহাজে আগুন লেগে গেছে এবং নাবিকরা জাহাজ ছেড়ে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

একই সময়ে গুরুত্বপূর্ণ এই প্রণালিতে ইরান ছোট ছোট সমুদ্র মাইন বসাতে পারে বলেও খবর ছড়িয়েছে। আর তা সত্য হলে বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজ অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুনে পুড়ছে। যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, জাহাজটির ক্রুরা জাহাজ ত্যাগ করার চেষ্টা করছেন এবং তারা সহায়তা চেয়েছেন।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইরান হয়তো হরমুজ প্রণালিতে ছোট ছোট সমুদ্র মাইন বসানো শুরু করেছে। তবে এসব তথ্য এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। সূত্র: আল জাজিরা

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss