spot_img

২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১০ জনের মৃত্যু

ভারতের ওড়িশা রাজ্যের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় হাসপাতালটির ১১ জন কর্মী সদস্য দগ্ধ হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক।

ওড়িশার রাজ্যের মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ভোররাতে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে হাজির হয় এবং আগুন নেভানোর ও উদ্ধার কাজ শুরু করে। এসসিবি রাজ্য পরিচালিত একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি হাসপাতালটি পরিদর্শন করেছেন। পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে। ঘটনার সময় হাসপাতালটির এই নিবিড় পরিচর্যা কেন্দ্রে অন্তত ২৩ জন রোগী ছিল। আগুন লাগানোর পর তাদের সরানোর সময় ১০ জনের মৃত্যু হয়।

মুখ্যমন্ত্রী জানান, ট্রমা সেন্টারের আইসিইউতে থাকা ২৩ রোগীর সবাইকে সরিয়ে নেওয়া হচ্ছিল। কিন্তু অন্য আইসিইউতে নেওয়ার সময় তাদের মধ্যে গুরুতর অসুস্থ সাতজনের মৃত্যু হয়, পরে আরও তিনজনের মৃত্যু হয়। হয়। মৃতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, ‘চিকিৎসা কর্মী ও নিরাপত্তা সদস্যরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের উদ্ধার করার চেষ্টা করেছেন। এমনটি করার সময় তারা নিজেরাও আহত হয়েছেন। তারাও এখন চিকিৎসাধীন আছেন।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss