spot_img

২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ভূজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভূজপুরে হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো-ভূজপুরে হারুয়ালছড়ি ইউনিয়নের ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কলিম বাপের বাড়ির হাবিবুর রহমানের মেয়ে সাকি (৮) একই বাড়ির জাগির হোসেনের মেয়ে সানজিদা (১১) ।

জানতে চাইলে হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী জানান, বাড়ির পাশে ইটভাটার মাটি কাটার পানি ভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মূলত একজন পানিতে পড়ে গেলে অন্যজন বাঁচাতে গিয়ে এ ঘটনা ঘটে। এই ঘটনাই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss