spot_img

২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বোর্ড ভেঙে দিল এনএসসি, বিসিবির অ্যাডহক কমিটির নেতৃত্বে তামিম

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দেশের ক্রিকেট প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিদ্যমান কমিটি ভেঙে দিয়েছে। একই সঙ্গে নতুন একটি অ্যাডহক কমিটি গঠনের ঘোষণা দিয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস।

এর আগে গত মাসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত ওই কমিটিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল। তদন্ত কমিটি গত রোববার তাদের প্রতিবেদন জমা দেয় এবং এর দুই দিনের মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।

সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল আহসান জানান, নতুন এই অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল। তার সঙ্গে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, কোনো দেশের ক্রিকেট বোর্ড স্বাধীনভাবে কাজ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দেশের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে। বিষয়টি মাথায় রেখে জাতীয় ক্রীড়া পরিষদ ইতোমধ্যে বিসিবির বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত আইসিসিকে ইমেইলের মাধ্যমে জানিয়েছে। পাশাপাশি নবগঠিত অ্যাডহক কমিটির তালিকাও আইসিসির কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এনএসসির প্রস্তাবিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি

সভাপতি- তামিম ইকবাল।

সদস্য- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss