spot_img

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে নগর ছাত্রদল আহ্বায়কের ভাই আটক

চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে ওয়াহিদুল আলম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাত আনুমানিক ১টার দিকে নগরীর বন্দর থানা এলাকার নিমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, আটক ওয়াহিদুল আলম স্থানীয় নিমতলা এলাকার হারুন সওদাগরের ছেলে। হারুন সওদাগর কমিশনার হারুন নামেও পরিচিত।

এছাড়া তিনি নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের ছোট ভাই বলেও জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম।

তিনি বলেন, পুলিশের কাছে অপরাধীর রাজনৈতিক পরিচয় কোনো মুখ্য বিষয় নয়। চাঁদাবাজ মানেই সে একজন অপরাধী। সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে ওয়াহিদুল আলমকে আটক করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী বা ব্যক্তি থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের করলে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss