spot_img

২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির নেতৃত্বে একরামুল-টিপু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলা শাখার ৭২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে একরামুল হককে আহ্বায়ক, আব্দুল করিম টিপুকে সদস্য সচিব এবং তানজিদ রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে এবিএস মোরশেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রুবেল আনসারী, অ্যাডভোকেট আনোয়ার খোকনসহ ১৪ জনকে।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রামে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা শাখার এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা জানান, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং নাগরিক অধিকার আদায়ের আন্দোলনে চট্টগ্রাম উত্তর জেলায় এনসিপিকে অগ্রণী ভূমিকায় রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

আগামী দিনে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss