spot_img

২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ

কক্সবাজারের কুতুবদিয়ায় মিয়ানমারে পাচারকালে ২৫০ বস্তা সিমেন্ট ও ৬০ বস্তা সারসহ একটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (১৬ আগস্ট) দুপুরে দক্ষিণ কুতুবদিয়া চ্যানেলে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া। এ সময় সন্দেহভাজন একটি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের সার ও সিমেন্ট জব্দ করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল ও বোটটি পরবর্তী আইনি ব্যবস্থার জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: কোস্ট গার্ডের ইনানীতে অভিযান: সাড়ে ৪ হাজার ইয়াবাসহ আটক ১

চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss