spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কোস্ট গার্ডের ইনানীতে অভিযান: সাড়ে ৪ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ৫ শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জুলাই ২০২৬, শুক্রবার সকাল ১০টায় কোস্ট গার্ড স্টেশন ইনানী এই অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে আনুমানিক ২২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের এসব ইয়াবা উদ্ধার করা হয়।

জব্দকৃত ইয়াবাসহ আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss