spot_img

৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের পদত্যাগ

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেবেন।

এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ‘স্যার পদত্যাগ করবেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করছেন।’

অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অক্টোবরে পিএসসির চেয়ারম্যান পদে অধ্যাপক মোবাশ্বের মোনেম নিয়োগ পান।

চেয়ারম্যানের অবস্থান ও পদত্যাগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যানের একান্ত সচিব মো. শাহরিয়ার রহমান বলেন, ‘স্যার (চেয়ারম্যান) এখন রেস্টে আছেন।’

উল্লেখ্য, ২০২৪ সালের আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেন।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss