spot_img

১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পতেঙ্গায় বিপুল পরিমাণ বিদেশি মদ, ভারতীয় শাড়ি ও গাঁজা জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, ভারতীয় শাড়ি ও গাঁজা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি, চট্টগ্রামের পতেঙ্গা বহিনোঙ্গর বীচ এলাকায় গত ২৪ আগস্ট ২০২৬ সোমবার রাত ১১ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ হতে অবৈধভাবে খালাসকৃত প্রায় ৩৮ লক্ষ টাকা মূল্যের ১১৮ বোতল বিদেশি মদ ও ৪৭৭ ক্যান বিয়ার জব্দ করা হয়। এসময়, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট এলাকায় একই দিন রাত ১ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯৩ পিস ভারতীয় শাড়ি এবং ৪ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময়, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত বিদেশি মদ ও বিয়ার এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দকৃত শাড়ি ও গাঁজা পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss