spot_img

১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের সাক্ষাৎ: রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা

বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ‘ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার’ (IIMM)-এর প্রধান নিকোলাস কৌমুজিয়ান।

বৈঠকে মিয়ানমারে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক বিচার আদালতে চলমান বিচারিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের সরাসরি প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়ছে। বৈশ্বিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

আইআইএমএম প্রধান জানান, তাদের দল কক্সবাজারে দুই শতাধিক প্রত্যক্ষদর্শীর সাক্ষাতকার নিয়ে তথ্য-প্রমাণ আন্তর্জাতিক আদালতে জমা দিচ্ছে। ২০১৭ সালের পাশাপাশি সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও তারা নথিভুক্ত করছেন।

বৈঠকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তে মিয়ানমারের পুঁতে রাখা ল্যান্ডমাইনের ঝুঁকির কথা তুলে ধরেন। মিয়ানমার থেকে আসা ভিকটিমদের তথ্য সংগ্রহে আইআইএমএম-কে সহযোগিতা করার আশ্বাস দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss