পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকার লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘণীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
আজ শনিবার ও সোমবার চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরুতে অর্থাৎ শনি ও রবিবারে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত। তবে সোমবার থেকে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। এই দিনে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
পরদিন বুধবার বৃষ্টির ব্যাপ্তি পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়তে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেটসহ আটটি বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরের লঘুচাপটি আরও শক্তিশালী হলে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে। তাই নদী ও সমুদ্রবন্দরগুলোতে বিশেষ সতর্ক বার্তা বজায় রাখতে বলা হয়েছে।
চস/স


