spot_img

১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

তাহসিফের সেই ‘বান্ধবী’ গ্রেপ্তার, সাত দিনের রিমান্ড চাইল পুলিশ

বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার ১৯ বছর বয়সী জেরিকা তাসনীম দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

আজ রোববার (১ নভেম্বর) মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন এই রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানিয়েছেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকার কাফরুল এলাকার নিজ বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরায় বিভিন্ন রেস্টুরেন্ট ও স্পটে ঘুরেছিলেন দিশা। এছাড়া মামলার অপর রিমান্ডপ্রাপ্ত আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গেও তাকে দেখা গেছে। নিহত তাহসিফের কললিস্ট পর্যালোচনা করেও ঘটনার আগে দিশার সঙ্গে তার ঘন ঘন ফোনালাপের প্রমাণ মিলেছে।

তদন্তকারী কর্মকর্তার মতে, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, অজ্ঞাত আসামিদের শনাক্ত, আলামত উদ্ধার এবং অপর আসামির তথ্যের সঙ্গে দিশার বক্তব্য যাচাইয়ের জন্য তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ি ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এর আগে আসামি দীপকে গ্রেপ্তার করেছিল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss