চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (উত্তর) বিভাগের সফল অভিযানে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের একটি চোরাই ড্রাম ট্রাকসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে নগরীর পাঁচলাইশ ও পাহাড়তলী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি টিম-৩১। গ্রেফতারকৃতরা হলেন— মো. শওকত আলী (৪২), মো. আবু তৈয়ব আলী (২৯) এবং গ্যারেজমিস্ত্রী আব্বাস উদ্দিন প্রকাশ আবু মেস্ত্রী (৫৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে শওকত ও তৈয়বকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলীর সেনবাড়ি রোডের আবু মেস্ত্রীর গ্যারেজে অভিযান চালিয়ে নম্বরবিহীন প্রায় ৭০ লাখ টাকা মূল্যের একটি ‘EICHER TERRA25’ ড্রাম ট্রাক উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, শওকতের প্ররোচনায় গত ২৫ অক্টোবর ঢাকা থেকে ড্রাম ট্রাকটি চুরি করেন তৈয়ব। পরবর্তীতে তা চট্টগ্রামে এনে শওকতের কাছে হস্তান্তর করা হয় এবং আবু মেস্ত্রীর গ্যারেজে রেখে গাড়িটি খণ্ডাংশ করে বিক্রির পরিকল্পনা চলছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
চস/স


