spot_img

২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বাকলিয়ায় যুবককে কুপিয়ে খুনের ঘটনায় ২ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় আব্দুর সোবাহান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি ও পুলিশ। এসময় একটি দেশীয় বন্দুক, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-আমির হোসেন ওরফে বুলেট (২৩) ও মোমেনা বেগম (৪৫)।

বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ১২টার দিকে বাকলিয়ার তক্তারপুল এলাকায় মাদকসংক্রান্ত পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুর সোবাহানের বাড়ির সামনে আসে শওকত গ্রুপের লোকজন। এসময় তারা সোবাহানকে কুপিয়ে চলে যায়। পরে সোবাহানকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরপর পুলিশ ও এসআরবি যৌথ অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট ও মোমেনা বেগম নামে দুইজনকে গ্রেপ্তার করে।

নিহত আব্দুর সুবাহানের বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্রআইনসহ মোট ১৯টি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss