spot_img

২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বহদ্দারহাট এলাকার ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ

নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় ফুটপাতের অবৈধ দোকান ও স্হাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে নগরীর বহদ্দারহাট এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে প্রায় দুই শতাধিক দোকান ও স্হাপনা উচ্ছেদ করে ফুটপাত অবৈধ দখল মুক্ত করা হয়। জনস্বার্থে নগরের ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা- কর্মচারী ও চান্দগাঁও থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss