spot_img

১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যার চেষ্টা বাবার

দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বাবা। চট্টগ্রামের পটিয়ায় এ ঘটনা ঘটেছে। পুলিশ দুই কিশোরীর লাশ উদ্ধার করেছে।

বুধবার ভোর রাতে কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও বড়ুয়া পাড়ার এ ঘটনায় নিহতরা হলো মুকুন্দ বড়ুয়ার মেয়ে টুকু বড়ুয়া (১৪) ও নিশু বড়ুয়া (১০)। তারা স্থানীয় একটি স্কুলের অষ্টম ও চতুর্থ শ্রেণির ছাত্রী।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, দুই মেয়ের লাশ উদ্ধারেরর পাশাপাশি মুকুন্দকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রাতে কোনো এক সময়ে দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে মুকুন্দও আত্মহত্যার চেষ্টা করেন। প্রাথমিকভাবে হতাশা থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে মনে হচ্ছে।

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে বোরহান বলেন, কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা মুকুন্দ বড়ুয়া জাহাজে চাকরি করতেন। চার বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর তার দুই মেয়ে পটিয়ায় মামার বাড়িতে থাকতেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss