spot_img

৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

করেরহাটে বাস থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ২ যাত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় শান্তি পরিবহন বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফেনী জেলার সোনাগাজী থানার ৩ নম্বর মঙ্গল কান্দি ইউনিয়নের মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে সালাহউদ্দিন আকবর (৪৪) ও ফেনী সদর থানার ৫ নম্বর কাজীরবাগ ইউনিয়নের তোফাজ্জল হোসেনের ছেলে ইবনে জাহিদ (৩৪)। এসময় তাদের কাছ থেকে ১টি জাপানি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।

পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ১টি বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তি খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে করে ঢাকায় যাচ্ছে অস্ত্র চোরাকারবারের উদ্দেশ্য। খবর পেয়ে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় ওই বাসে অভিযান চালায় পুলিশ। অভিযানে বাসের যাত্রীবেশে থাকা সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদকে গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে ঢাকায় যাওয়ার জন্য শান্তি পরিবহন বাসের টিকিট কাটে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss