spot_img

১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হাত-পা বাঁধা অবস্থায় নারায়ণগঞ্জে অটোচালকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসু মোল্লা (৪৫) নামে হাত-পা বাঁধা অবস্থায় এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সোনারগাও উপজেলার জামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত মালেক মোল্লার ছেলে।

খবর পেয়ে আজ শনিবার সকাল ৭টার দিকে আড়াইহাজার-মদনপুর সড়কের স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি এলাকায় একটি বালু মাঠের নিচে পানিতে পড়া থাকা অবস্থায় তার পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এর আগে তিনি গত ৬ আগস্ট রাত ৯টার দিকে বাড়ি থেকে অটো নিয়ে বের হন। পরে আর বাড়িতে ফিরেনি।

আরো পড়ুন: মেজর সিনহা হত্যা মামলার আসামী ওসি প্রদীপ গ্রেফতার হতে পারেন যেকোনো সময়

খবর পেয়ে নিহতের ভাই বেনু মোল্লা তার ভাইয়ের লাশ শনাক্ত করেন। তিনি জানান, আসু মোল্লা ৬ আগস্ট বৃহম্পতিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে অটো নিয়ে বের হন। পরে আর বাড়িতে ফিরেনি।

তিনি আরও বলেন, ভাইকে না পেয়ে সোনারগাঁও উপজেলাসহ আড়াইহাজার উপজেলায় নিহতের পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। তার নিখোঁজের পর সোনার গাও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। লাশটি উদ্ধারের সময় তার মুখে কসটেপ পেঁচানো ছিল। হাত-পা বাঁধা অবস্থায় ছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মনে হচ্ছে দুস্কৃতিকারীরা অন্য কোথাও তাকে শ্বাসরোধে হত্যা করে আড়াইহাজার উপজেলার নির্জন স্থানে ফেলে যায়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss