কিশোরগঞ্জে হাওরে নেমে টাঙ্গাইলের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। একই সময়ে তার এক ভাই নিখোঁজ হয়েছেন। শনিবার করিমগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
মৃত হাদিউল ইসলাম রুবেল টাঙ্গাইলের সখিপুর আবাসিক মহিলা কলেজের প্রভাষক ছিলেন।
নিখোঁজ রয়েছেন রুবেলেল চাচাতো ভাই কলেজছাত্র সৌরভ। তাদের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চরপুক্ষিয়া গ্রামে।
আরো পড়ুন: দুর্ঘটনায় আহত ক্রিকেটার নাঈম মারা গেছেন
করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, শনিবার সকালে করিমঞ্জের বালিখলা থেকে নৌকায় ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় ঘুরতে যান হাদিউল ইসলাম রুবেল, তার চাচাতো ভাই সৌরভ এবং সৌরভের ভাই স্কুলছাত্র শোভন।
বিকেল ৫টার দিকে পানিতে নেমে গোসল করার সময় প্রবল স্রোতে তিনজনই তলিয়ে যান। এ সময় উপস্থিত অন্য দর্শনার্থীরা শোভনকে উদ্ধার করে। এর আধঘণ্টা পর প্রভাষক হাদিউল ইসলাম রুবেলের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ সৌরভকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।
চস/স


