spot_img

১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সিলেটে ধর্ষক সাইফুর ও অর্জুনের ৫দিনের রিমান্ড মঞ্জুর

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে বালিকবধূ ধর্ষনের ঘটনায় দায়েরকতৃ মামলার প্রধান আসামী ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান ও অর্জুন লস্করের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এই রিমান্ড মঞ্জুর করেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান।

অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার সকাল ১১টা থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। পুলিশি পাহারার প্রিজন ভ্যানে করে সকাল ১১টা ৪০ মিনিটে সাইফুর রহমান ও অর্জুনকে নিয়ে আসা হয় আদালতে। গ্রেফতারকৃত সাইফুর রহমান, অর্জুন লস্করকে হাজির করে ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন আদালতে।

আরো পড়ুন: সিলেট এমসি কলেজে ধর্ষণ: প্রধান অভিযুক্ত গ্রেফতার

শুনানী শেষে ৫দিনের রিমান্ড মঞ্জুর করে আদালতের বিচারক। পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বলেন, সাইফুর ও অর্জুন লস্করের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss