spot_img

২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ছেলেধরা গুজবে ২ কংগ্রেস নেতাকে গণপিটুনি

এবার ভারতে ছেলেধরা গুজবে গণপিটুনির শিকার হলেন তিন ব্যক্তি। তাদের মধ্যে দু’জন আবার কংগ্রেসের নেতা। বৃহস্পতিবার রাতে দেশটির মধ্যপ্রদেশের বেতুলে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাম স্নেহী মিশ্র জানান, বৃহস্পতিবার রাতে কংগ্রেসের ওই দুই নেতা এক কর্মীকে সঙ্গে নিয়ে একটি গ্রামের উপর দিয়ে বাড়ি ফিরছিলেন। কয়েক দিন ধরেই বেতুলের ওই গ্রামে ছেলেধরার গুজব চলছিল। অপরিচিত তিনজনকে রাতে গ্রামে দেখে গ্রামবাসীর সন্দেহ বাড়ে। গ্রামবাসীদের তা জানা ছিল না যে তারা কংগ্রেস নেতা। গুজবের কারণে পরিচয় না জেনেই ওই তিন জনকে মারধর করেন গ্রামবাসীরা। পরে পুলিশ সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে।

পরে অবশ্য পুলিশের কাছে কংগ্রেস নেতাদের পরিচয় জানতে পেরে গ্রামবাসীরা এ অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

এ ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আহতদের প্রাথমিক চিকিৎ‌সার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss