spot_img

১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

গাজীপুরে কাশবন থেকে ২১ কিশোর-কিশোরী আটক

গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরের আশপাশের কাশবন ও টং দোকানে অভিযান চালিয়ে ২১ কিশোর-কিশোরীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৫ কিশোরকে ৯ হাজার ৪৩৯ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাপাসিয়ার ইউএনও ইসমত আরা।

ইউএনও জানান, ধর্ষণ ও যৌন হয়রানি রোধে কাপাসিয়ার বিনোদনকেন্দ্র ও হোটেল-মোটেলে অভিযান চালানো হচ্ছে। উপজেলা শহরে কয়েকটি দোকান ও কাশবন থেকে আপত্তিকর অবস্থায় ছবি তোলার সময় ১৫ জন কিশোর ও ৬ জন কিশোরীকে আটক করা হয়।

আরো পড়ুন: গ্যাটকো দুর্নীতিতে খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৮ নভেম্বর

তিনি আরো জানান, ওই কিশোরদের ৯ হাজার ৪৩৯ টাকা জরিমানা ও কিশোরীদের সতর্ক করে মুচলেকা নিয়ে অভিভাকদের কাছে হস্তান্তর করা হয়। সবার বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss